১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভুট্টা ক্ষেতের পাশে নাসিমা (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১ জুন(সোমবার) সকালে উপজেলার ভাতুড়িয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ।

নিহত নাসিমা রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের আবাদুল্লা মেম্বারের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

নিহতের স্বামী আব্দুল্লাহ মেম্বার জানান, নাসিমা গতকাল রোববার বিকাল থেকেই নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের গড় নামক এলাকায় একটি মরদেহ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার স্ত্রী বলে সনাক্ত করেন।

পুলিশ জানান, সকালে ফাজিলপুর গ্রামের একটি ভূট্টা ক্ষেতের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। মরদেহ নিয়ে তদন্ত করছে পুলিশ।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৩৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬