
আব্দুল্লাহ আলভী;রামু প্রতিনিধি
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একটি পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। “ঈদগাঁও মুখোশ” নামের একটি ফেসবুক পেইজে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে একটি পোস্ট প্রকাশ করা হয়। তবে উক্ত পোস্টে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ বা সরকারি তদন্ত প্রতিবেদনের তথ্য উপস্থাপন করা হয়নি।
সচেতন মহলের মতে, কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই হওয়া উচিত। প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় ট্রাফিক সচেতনতা কার্যক্রম, সড়ক নিরাপত্তা এবং জনসেবামূলক উদ্যোগেও পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকা দেখা গেছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে কোনো অভিযোগ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই করা প্রয়োজন। অন্যথায় তা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সেবামূলক সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
এ বিষয়ে সঠিক তদন্ত ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
প্রতিনিধির নাম 



















