১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

‎​মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের ‘পুনর্মিলনী ২০২৬’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‎​সকালে অভ্যর্থনা,নিবন্ধন যাচাই,আইডি কার্ড ও ব্যাজ বিতরণ,টি-শার্ট,মগ ও নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়েছিলো। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ‘রজনীকান্ত মুক্তমঞ্চে’ সমবেত হয়েছিলেন এবং এক প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়েছিলো। ‎​এরপর শুরু হয়েছিলো পরিচিতি, স্মৃতিচারণ ও নেটওয়ার্কিং পর্ব। বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন। এরপর ব্যাচভিত্তিক পরিচিতি,উন্মুক্ত আলোচনা এবং সম্মানিত শিক্ষকদের স্মৃতিচারণ অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছিলো। ​​অনুষ্ঠানে অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন নব-গঠিত কমিটির সভাপতি ফেরদৌস হাসান। তিনি তাঁর প্রাঞ্জল বক্তব্যে অ্যাসোসিয়েশনের দীর্ঘমেয়াদী লক্ষ্য প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী,ঐক্যবদ্ধ ও সক্রিয় নেটওয়ার্ক গড়ে তোলা; যারা প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আজীবন যুক্ত থেকে শিক্ষা প্রতিষ্ঠান কে শিক্ষা,উদ্ভাবন ও সামাজিক উন্নয়নের একটি উৎকৃষ্ট কেন্দ্রে রূপান্তর করবেন। এর মূল ভিত্তি হলো প্রাক্তন ও বর্তমানদের মধ্যে আজীবন সম্পর্ক তৈরি,যৌথ প্ল্যাটফর্ম গঠন এবং একটি গর্বিত প্রাতিষ্ঠানিক ঐতিহ্য গড়ে তোলা। ​কলেজের শিক্ষা ও একাডেমিক মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। ​কলেজের অবকাঠামো,লাইব্রেরি,কনফারেন্স সেন্টার,সাংস্কৃতিক কেন্দ্র ও গবেষণাগারসহ সার্বিক উন্নয়নে সহায়তা করা। ‎​প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা। ​বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা,দক্ষতা উন্নয়ন ও বৃত্তিসহ সার্বিক কল্যাণে আর্থিক ও স্টেশনারি সহায়তা প্রদান করা। ​বেকার প্রাক্তন শিক্ষার্থীদের চাকরি বা ব্যবসায়িক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহযোগিতা করা। সেমিনার, সিম্পোজিয়াম,কর্মশালা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। ​সদস্যপদঃ পুনর্মিলনী ২০২৬-এই নিবন্ধিত সকল প্রাক্তন শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে এই অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য এবং আয়োজক কমিটির সদস্যরা আজীবন সদস্য হিসেবে গণ্য হবেন। ভবিষ্যতে যেকোনো প্রাক্তন শিক্ষার্থী নির্ধারিত ফি দিয়ে সদস্য হতে পারবেন। ​নতুন কমিটি ঘোষণা (২০২৬-২০২৭) ‎​অনুষ্ঠানে আগামী দুই বছর মেয়াদের জন্য প্রাথমিক নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে এবং পরবর্তী পুনর্মিলনীর মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। ​উপদেষ্টা কমিটিঃ জাহিদুস সালাম মিয়া দীপক (প্রতিষ্ঠাতা),মোঃ আব্দুল আজিজ সরকার (গভর্নিং বডির সভাপতি), জোনায়েদ হোসেন (অধ্যক্ষ),মোঃ আব্দুল্লাহ ফেরদৌস হাসান (সহকারী অধ্যাপক) এবং মোঃ শরিফুল ইসলাম মিল্টন (প্রাক্তন শিক্ষার্থী)। ​আহ্বায়কঃ মোঃ সাইফুল ইসলাম,​সভাপতিঃ ফেরদৌস হাসান ​সহ-সভাপতিঃ কামরুন নাহার কলি ও মোহাম্মদ মোজাম্মেল হক,​সাধারণ সম্পাদকঃ মোঃ শামিমুল হক,​যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ মুরাদুজ্জামান, মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ রাসেল পারভেজ,​কোষাধ্যক্ষঃ মোঃ জাহিদুল ইসলাম (২০০৫ ব্যাচ) ​সহ-কোষাধ্যক্ষঃ মোঃ সুমন ও মোহাম্মদ মেহেদী হাসান রাকিব,​নির্বাহী সদস্যবৃন্দঃ মোঃ তারিকুল আলম চৌধুরী,রেজাউল হাসান,‎নাজমুল ইসলাম,মোঃ লিটন হোসেন,মোঃ হযরত আলী বাবু,মোঃ মাহমুদুল হাসান,জাহিদ হাসান, আলহাজ্ব রহমান খান,বর্ণালী সাহা,মানিক হোসাইন,আবুল কালাম আজাদ,শরিফুল ইসলাম,‎মোঃ সোহেল রানা প্রমুখ। ​​দুপুরের অধিবেশনে ডেটাবেজ ও পরিসংখ্যান উপস্থাপন এবং গ্রুপ ফটো সেশনের পর প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে একটি প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিলো। ​এরপর মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি শেষে এক আবেগঘন পর্বে শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিলো। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী বৃন্দকে সম্মাননা ক্রেস্ট ও জায়নামাজ এবং সনাতন ধর্মের শিক্ষক-কর্মচারীদের নামাবলী ও পবিত্র ধর্মগ্রন্থ ‘শ্রীমদ্ভাগবত গীতা’ উপহার দিয়ে সম্মানিত করা হয়েছে। একই সাথে অনুষ্ঠানের স্পন্সরদেরও সম্মাননা স্মারক দেওয়া হয়েছিলো। ‎​বিকেলের পর্বে ছিলো আকর্ষণীয় রাফেল ড্র এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন ফেরদৌস হাসান,মোজাম্মেল হক,সাইফুল ইসলাম,বর্ণালী সাহা ও রাসেল পারভেজ। ‎​​অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে অনুষ্ঠানটি সফল করতে ফেরদৌস হাসান,মোজাম্মেল হক,সাইফুল ইসলাম ও শামিমুলসহ একটি বৃহৎ দল দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানিয়েছেন,অনিচ্ছাকৃত কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা ভবিষ্যতে সুধরে নেওয়া হবে এবং কোনো বাধাই এই অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন এবং চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রি কলেজ,যার মাধ্যমে উপকৃত হবে দেশ ও জাতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

বর্ণাঢ্য আয়োজনে চৌবাড়ী ড. সালাম জাহানারা কলেজের পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬