
মোঃ শিহাব উদ্দিন স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২নং চুনখোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী-সমাজসেবক শেখ আরিফুল ইসলাম।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা।”
তিনি ২নং চুনখোলা ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
শেখ আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসার পাশাপাশি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। স্থানীয়দের মতে, তিনি সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এদিকে, ঈদ উপলক্ষে তাঁর শুভেচ্ছা বার্তা ইউনিয়নের বিভিন্ন মহলে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ঈদের এই সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আগামী দিনেও এলাকার উন্নয়ন ও ঐক্যকে আরও শক্তিশালী করবে।
প্রতিনিধির নাম 



















