১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পৈত্রিক জমির গাছ কেটে সাবাড় ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মিজানুর রহমান ,স্টাফ রিপোর্টার :-

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৈত্রিক ও দলিলসূত্রে প্রাপ্ত জমি থেকে জোরপূর্বক মূল্যবান গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত ২ মার্চ ২০২৬ তারিখ সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের, সোনারপাড়া (কামারদহ) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মফিদুল ইসলাম (পাপুল) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, কামারদহ মৌজার জে.এল নং-২৬৬, বিআরএস খতিয়ান নং-৩১২ এর বিভিন্ন দাগে মোট ২৯ শতক জমি মফিদুল ইসলাম ও তার পরিবার পৈত্রিক সূত্রে দীর্ঘকাল ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তাদের লাগানো আম, কদম ও মেহগনিসহ বিভিন্ন গাছ বড় হলে সম্প্রতি বিবাদী পক্ষ ওই জমির মালিকানা দাবি করে গাছ কাটাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

​গত ০২/০৩/২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয় ১. সাবু মিয়া, ২. এরোম (৫৮), ৩. মমিরুল (৫২), ৪. আতিয়ার (৫০), ৫. দেলোয়ারা (৫৬) ও ৬. মুন্নি (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন দেশীয় অস্ত্র (দা, কুড়াল, শাবল, রড) নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে।

​বাদী জানান, বিবাদীরা প্রকাশ্য দিবালোকে বাগান থেকে ১৩টি আম গাছ, ২টি কদম গাছ এবং ৩টি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। বাধা দিতে গেলে হামলাকারীরা ভুক্তভোগী ও তার পরিবারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি প্রদান করে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে শরিফুল ইসলাম,সাহিদুল ইসলাম,হাবিবুর রহমান ও রফিকসহ স্থানীয় অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, বিবাদীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় এবং দেশীয় অস্ত্রে সজ্জিত থাকায় তাৎক্ষণিকভাবে তাদের আটকানো সম্ভব হয়নি।

​ভুক্তভোগী মফিদুল ইসলাম বলেন,জমিটি আমার বাবার আমল থেকে আমাদের দখলে এবং বিআরএস খতিয়ানও আমাদের নামে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা তা মানেনি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও এই জবরদখলকারীদের বিচার দাবি করছি।

এ​ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই মাহবুর রহমান জানান, অভিযোগ সুত্রে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গোবিন্দগঞ্জে পৈত্রিক জমির গাছ কেটে সাবাড় ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Update Time : ০৫:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬