১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার, গোপনে ভিডিও ধারণ, হয়রানি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সচেতন সাংবাদিকরা। মানববন্ধন থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ভুক্তভোগী জাতীয় দৈনিক ভোরের কথার সাংবাদিক পারুল আক্তার বলেন , পেশাগত দায়িত্ব পালনকালে দা নিউজ ২৪ নামের একজন অনলাইন রিপোর্টার আমার ভিডিও ধারণ করে গোপনে , সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং নারী সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করার ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন বলেও আমি মনে করি ।

মানববন্ধনে বক্তব্য দেন আসল দ্য নিউজ-এর সিনিয়র রিপোর্টার সুমন দে। তিনি বলেন, “নিজেরা ভুয়া কর্মকাণ্ড করে অন্যদের ভুয়া বলে অপসংবাদিকতা সৃষ্টি করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে হবে।”

এ সময় আরও বক্তব্য দেন কবি, লেখক ও সাংবাদিক কালাম ফয়েজী এবং ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাহবুব আলমসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

মানববন্ধনে বক্তারা নারী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে ভয়ভীতি ও অপপ্রচারমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে দৈনিক ভোরের কথার নারী সাংবাদিক পারুল আক্তার রাজধানীর শাহবাগ থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে অভিযোগ করা হয়, গত ৪ মে জাতীয় প্রেসক্লাব এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের ব্যক্তিগত আলাপচারিতার ভিডিও গোপনে ধারণ করেন। এ ঘটনায় প্রতিবাদ করলে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

জিডিতে জয় খ্রীষ্টাফার বিশ্বাস, ফরহাদ মিয়া ও আফতাব শুভ-কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে ভিডিওটি প্রচার করা হলে সংশ্লিষ্ট সাংবাদিকরা সামাজিক ও পেশাগতভাবে মানহানির শিকার হন।

কবি ও লেখক সাংবাদিক কালাম ফয়েজী বলেন, “পরিকল্পিতভাবে সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নারী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Update Time : ০৫:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬