১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা,থানায় অভিযোগ পল্টা অভিযোগ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা (চাপাতলী) এলাকায় পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল মিয়া ঝিনাইগাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাগেরভিটা (চাপাতলী) গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মিয়া দীর্ঘদিন জীবিকার তাগিদে পরিবারসহ ঢাকায় অবস্থান করতেন। প্রায় ৬ বছর আগে নিজ বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২১ শতাংশ জমি প্রতিবেশীরা দখল করে সেখানে ঘর নির্মাণ করেছেন। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা মোঃ শামীম মিয়া, মোঃ সকিব মিয়া, মোঃ আইজল হক, মোছাঃ আয়শা খাতুন, মোছাঃ শাহনাজ বেগম ও মোছাঃ জোসনা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, জমি ফেরত চেয়ে একাধিকবার অনুরোধ করলেও অভিযুক্তরা বিভিন্নভাবে টালবাহানা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা ওই জমিতে নির্মিত ঘরের পুনর্নির্মাণ কাজ শুরু করেন। এ সময় মোঃ দুলাল মিয়া বাধা দিলে তাকে গালিগালাজ করা হয় এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এদিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অভিযোগে উল্লেখিত জমিটি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কান্দুলী মৌজার খতিয়ান নং- ৮১৯ এবং দাগ নং- ৩৩৪ ও ৩৩৫ এর অন্তর্ভুক্ত ২১ শতাংশ জমি। এ বিষয়ে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে আয়েশা সিদ্দিকা বাদি হয়ে উল্টোভাবে ৬ জনের নামে মিথ্যা মামলা দিয়েছে সে মামলায় দুলালকে পুলিশ গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শেরপুরের ঝিনাইগাতীতে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা,থানায় অভিযোগ পল্টা অভিযোগ

Update Time : ০৫:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬