১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (LDDP) আওতায় সুফলভোগীদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ মে (বৃহস্পতিবার) পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মো: জাহিদুর রহমান জাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা. ইজহার আহমেদ খান এবং পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: গোলাম রব্বানী সরদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সমতলের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রদত্ত এই দানাদার খাদ্য ও বিভিন্ন উপকরণ সুফলভোগীদের গবাদিপশু পালনে আরও উদ্বুদ্ধ করবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সুফলভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের হাতে উন্নত মানের দানাদার খাদ্য ও দুগ্ধ খামারের বিভিন্ন আধুনিক উপকরণ (যেমন: দুধের পাত্র, ফিডার ইত্যাদি) তুলে দেন।

এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন বাবুল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পীরগঞ্জে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

Update Time : ০১:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬