১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার ‎

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলামের পরিবারকে সমবেদনা জানাতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার তার বাড়িতে গমন করেন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টায় তিনি নিহত নাহিদের বাড়িতে উপস্থিত হয়ে পিতা আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুনসহ তার পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান।

এসময় তিনি বলেন,আমরা নাহিদের মরদেহ যাতে দ্রুত আপনাদেও কাছে পৌঁছায় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সঙ্গে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করছি।
তিনি পরিবারের সকল সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।@

নিহতের বাবা আব্দুল কাদের বলেন,আমার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিদ ছিল সবার বড়। পারিবারিকভাবে আমরা অসচ্ছল থাকার কারণে নাহিদ বিদেশ যেতে চাইত। কিন্তু বহুবার আমি বাধা দিয়েছি,তাছাড়া অর্থ জোগাড় করে উঠতে পারিনি। এবার অনেক চাপাচাপির পর ঋণ ধারদেনা করে মাত্র দু’মাস আগে ছেলেকে লেবাননে পাঠালাম। কিন্তু কে জানত আমার ছেলে আর বেঁচে ঘরে ফিরবে না।

সবশেষে এমপি রবিউল বাশার নাহিদকে মহান আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন ও তাকে যেন জান্নাত দান করেন সে লক্ষে উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির,জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর,সহ- সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিক,এমপির পিএস শরিফুল ইসলাম,প্রধান শিক্ষক বদিউজ্জামান খান,একলাছুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,নাহিদুল ইসলাম লেবাননে অবস্থানকালে গত ১১ মে দুপুর ১২টার দিকে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়। বর্তমানে তার মরদেহ লেবাননের নাবতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার ‎

Update Time : ০৫:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬