
মোঃ আহসান হাবীব সুমন নিজস্ব প্রতিবেদক:
তারিখ:১৪ মে, ২০২৬খ্রিষ্টাব্দ।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ড. নিলুফার চৌধুরী মনি এমপি- কে এক বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে জামালপুর শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট দয়াময়ী মোড়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খানের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকেই জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. নিলুফার চৌধুরী মনি এমপি-কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সোহেল রানা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবর্ধনার বিশেষ আকর্ষণ ছিল নেতাকর্মীদের পরিবেশিত দেশাত্মবোধক ও দলীয় সঙ্গীত। উপস্থিত নেতাকর্মীরা নেচে-গেয়ে তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেন।
সংবর্ধনার জবাবে ড. নিলুফার চৌধুরী মনি বলেন: ”এই সম্মান জামালপুরবাসীর। আমি আপনাদের অধিকার আদায়ে সংসদে সোচ্চার থাকব। রাজপথের লড়াইয়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”আয়োজক সোহেল রানা খান তার বক্তব্যে বলেন, ড. নিলুফার চৌধুরী মনির মনোনয়ন জামালপুরের তৃণমূল রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। আগামী দিনে তার নেতৃত্বে জেলা যুবদল আরও সুসংগঠিত হবে। অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিনিধির নাম 



















