১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ের পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:নওগাঁর আত্রাইয়ের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী এই আয়োজন করে। এ উপলক্ষে রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
পরে কাচারি বাড়ি দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে আলোচক হিসেবে শুরুতে বক্তব্য দেন— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. হারুন অর রশীদ।
গোলাম সাকলাইন ও সিঁথি সাহার যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন— ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, হুইপ অ্যাডভোকেট এম রুহুর কুদ্দুস তালুকদার দুলু এমপি, নওগাঁ-৬ আসনের এমপি শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের এমপি মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের এমপি ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ জাহিদুল ইসলাম ধলু, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী, উপ-পুলিশ মহাপরিদর্শক শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হরুন অর রশীদ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
এছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় রবীন্দ্র গবেষকরা অংশগ্রহণ করেন।
সরকারিভাবে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয়ভাবে আরও কয়েক দিন ধরে এ উৎসব চলছে। এ সময় পতিসর কাচারি বাড়ি কবিগুরুর ভক্তদের পদচারণায় এক মিলনমেলায় পরিণত হয়। কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে বসেছে এক গ্রামীণ মেলা। আর এ দিনকে ঘিরে স্থানীয়দের বাড়িতে চলে উৎসবের আমেজ।
উল্লেখ, জেলার আত্রাই উপজেলার নাগর নদীর তীর ঘেঁষে গড়ে উঠা নিভৃত পল্লী পতিসর কাচারি বাড়ি। কবিগুরু জমিদারি প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালের ১৫ জানুয়ারি। এরপর থেকে কবি ১৯৩৭ সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠিবাড়িতে আসতেন। সবশেষ আগমন ঘটে ১৯৩৭ সালের ২৭ জুলাই। এখানে বসেই রচনা করেছেন অনেক কবিতা, গল্প ও প্রবন্ধ।
কবিরগুরুর বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, দুই বিঘা জমি, বিখ্যাত উপন্যাস গোরাসহ অসংখ্য বিখ্যাত সাহিত্য কর্ম এই পতিসরে বসেই রচনা করেছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

আত্রাইয়ের পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

Update Time : ০১:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬