১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সাংবাদিক বলে হেনস্তা: তদন্ত ও শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক পরিচয় ব্যবহার করে হেনস্তার অভিযোগ উঠেছে দা নিউজ নামের একটি ফেসবুক পেজ সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন সাংবাদিক পারুল আক্তারসহ আরও কয়েকজন। ঘটনাটি ঘটে ৪ মে ২০২৬, সোমবার।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের মধ্যে জয় খ্রীষ্টফার বিশ্বাস নামে একজন রয়েছেন, যিনি কোনো স্বীকৃত গণমাধ্যম বা নিবন্ধিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন। তবুও তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে থাকা আরেক সহযোগীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক পারুল আক্তার বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন, যা উদ্বেগজনক এবং নিন্দনীয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, ভুয়া ও নিবন্ধনহীন ব্যক্তিরা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করছেন। একই সঙ্গে তাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

অভিযোগ রয়েছে, দা নিউজ সংশ্লিষ্ট ওই ব্যক্তিরা ইউটিউবার পরিচয়ে গলায় প্রেসকার্ড ঝুলিয়ে বিভিন্ন স্থানে সাংবাদিক সেজে ঘোরাফেরা করেন এবং মূলধারার সাংবাদিকদের হেনস্তা করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, ডিপার্টমেন্ট অব ফিল্মস অ্যান্ড পাবলিকেশনস (ডিএফপি)–এর অন্তর্ভুক্ত প্রিন্ট, আইপিটিভি ও স্যাটেলাইট গণমাধ্যম ছাড়া অন্য কেউ প্রেসকার্ড ব্যবহার করতে পারেন না।

এ ঘটনায় সাংবাদিক নেতারা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, ভুয়া পরিচয়ের অপব্যবহার রোধে কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত পরিবেশ সুরক্ষিত রাখতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ভুয়া সাংবাদিক বলে হেনস্তা: তদন্ত ও শাস্তির দাবি

Update Time : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬