১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
২৭ এপ্রিল, ২০২৬ ইং

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪:৩০ ঘটিকায় তিনি ক্যাম্পটিতে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সদের আবাসন ব্যবস্থা, খাবারের মান এবং লজিস্টিকস সরঞ্জামাদি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি পুলিশ সদস্যদের ছুটি ও অন্যান্য ব্যক্তিগত ও দাপ্তরিক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ক্যাম্প ইনচার্জ ও সদস্যদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। যার মধ্যে উল্লেখযোগ্য:

মাদক ও চোরাচালান: সীমান্ত সংলগ্ন এলাকায় মাদক উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।

অপরাধ নিয়ন্ত্রণ: চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা রোধে নিয়মিত পুলিশি টহল জোরদার করা।

ওয়ারেন্ট তামিল: ঝুলে থাকা পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনা।

পুলিশ সুপার তার বক্তব্যে সেবা প্রত্যাশীদের প্রতি সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
“জনগণ যাতে দ্রুত এবং হয়রানিমুক্তভাবে আইনি সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। পুলিশকে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গায় পরিণত করতে জনবান্ধব পুলিশিংয়ের বিকল্প নেই।”

পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন:
হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস)।
মোঃ বানী ইসরাইল, অফিসার ইনচার্জ (ওসি), আলমডাঙ্গা থানা। হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ, সহকারী ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ সুপার ক্যাম্পের শৃঙ্খলা ও ফোর্সের মনোবল দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের তাগিদ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

Update Time : ০৩:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬