১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতি

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাধাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মোঃ সাইফুল ইসলাম দেশের সকল মেহনতি মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও সংহতি প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বহন করে। শ্রমিকদের ত্যাগ, পরিশ্রম ও অবদানের ফলেই আজকের আধুনিক সমাজ ও অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “মেহনতি মানুষের ঘামেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।”
মাস্টার মোঃ সাইফুল ইসলাম শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শ্রমিকদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি মহান মে দিবসে সকল শহীদ শ্রমিকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শ্রমজীবী মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতি

Update Time : ০২:৪৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬