০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ‘অ্যান্টিক্যান্সার ফ্রুট অ্যাওয়ারনেস’ প্রোগ্রাম অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি,
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অ্যান্টিক্যান্সার ফ্রুট অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরাইজিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এই প্রোগ্রাম আয়োজন করে
‘ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (CCRTB) ইবি শাখা।
সরজমিনে দেখা যায়, কর্মসূচির অংশ হিসেবে একটি সৌজন্যমূলক খাদ্য ঝুড়ি আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের মাঝে ক্যান্সার প্রতিরোধে সহায়ক হিসেবে পরিচিত পুষ্টিকর ফল বিতরণ করা হচ্ছে।এই উদ্যোগে স্বেচ্ছায় অনুদান দেওয়ার সুযোগও রয়েছে। সংগৃহীত অর্থ সংগঠনের মাধ্যমে ক্যান্সার রোগীদের চিকিৎসার আর্থিক সহায়তায় ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মোঃ মেহেদী হাসান, সহ-সভাপতি জাকারিয়া আলম বাপ্পি, সালেহা আক্তার টুম্পা, মো মিনহাজুল আবেদীন ও বর্ষণ কর্মকার প্রান্ত সহ অন্যান্য সদস্য বৃন্দ।
সংগঠনটির সভাপতি মেহেদি হাসান বলেন, ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (CCRTB)একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন, যা ক্যানসার গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে । এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তিনদিনব্যাপী ‘অ্যান্টি-ক্যানসার ফুড অ্যাওয়ারনেস, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফান্ডরাইজিং’ প্রোগ্রামের আয়োজন করেছে।বর্তমানে ক্যানসারের একটি বড় কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। গবেষণায় দেখা যায়, প্রায় ৩০% ক্যানসার খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত। আমাদের আয়োজনে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ দেশীয় ফল বিতরণ করা হচ্ছে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক।
তিনি আরো জানান,এই প্রোগ্রামটি একটি ডেমো উদ্যোগ। ভবিষ্যতে তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলের ডাইনিংয়ে নিয়মিতভাবে ফল সরবরাহের পরিকল্পনা নিয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে ফল গ্রহণ করতে পারবে এবং ইচ্ছা করলে স্বেচ্ছায় অনুদান দিতে পারবে। তাদের এই উদ্যোগে সার্বিক দিকনির্দেশনা প্রদান করছেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাক ইবনে আইয়ুব স্যার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ইবিতে ‘অ্যান্টিক্যান্সার ফ্রুট অ্যাওয়ারনেস’ প্রোগ্রাম অনুষ্ঠিত

Update Time : ০২:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬