১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, গুরুতর আহত একাধিক দারে দারে গোরছে বিচারের আশায়

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামেরকুড়া গ্রামে গত ১০ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্বজন মোঃ নুর আলম জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে বিরোধ চলছিল। ঘটনার দিন একটি মহিষ পাশের জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা ঘরে প্রবেশ করে নুর আলমের পিতা আবু বক্কার সিদ্দিক-কে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানা গেছে। এছাড়া নুর আলমের মা সহ আরও কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে। হামলার সময় এক নারীর শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। একই সঙ্গে একজনের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানা সূত্রে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সঠিক বিচারের আশায় দারে দারে গোরছে বাদি পক্ষের লোক জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

শেরপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলা, গুরুতর আহত একাধিক দারে দারে গোরছে বিচারের আশায়

Update Time : ০৫:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬