১০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে পরিবারের ওপর অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

জাহাঙ্গীর আলম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবারের পছন্দের ছেলের সাথে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিবারের ওপর অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে লিপি (২৪) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

২৩ এপ্রিল (শুক্রবার) সকালে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত লিপি উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের চন্দ্র মোহন রায়ের মেয়ে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার লিপির ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তিনি বাড়িতে ফিরলে তাঁর বাবা জানান যে, বিয়ের জন্য তাঁকে দেখতে ছেলেপক্ষ আসবে। লিপি এই মুহূর্তে বিয়েতে রাজি নন বলে সাফ জানিয়ে দেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে পরিবারের পক্ষ থেকে তাঁকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে ক্ষুব্ধ ও অভিমান করে গত রাতে তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের বড়ি সেবন করেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পাকস্থলী পরিষ্কার করে চিকিৎসা শুরু করা হয়েছিল। তবে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পরপরই স্বজনেরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান।

সেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, পারিবারিকভাবে বিয়ের চাপ দেওয়ায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই অভিমান থেকেই তিনি এমন চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাকিম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনেরা মরদেহ নিয়ে গিয়েছিলেন। তবে কারো কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পীরগঞ্জে পরিবারের ওপর অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

Update Time : ০৬:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬