০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার দাবি ইবি প্রেসক্লাবের

ইবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দায়িত্বরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, হেনস্তা ও সংঘবদ্ধভাবে মব সৃষ্টির ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব।

শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইনের এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের এমন ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানান তারা।

প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, তা কেবল নিন্দনীয় নয় বরং স্বাধীন সাংবাদিকতার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার শামিল। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের অশালীন গালিগালাজ, ভিডিও ধারণে বাধা এবং ধারাবাহিক পরিকল্পিত শারীরিক আক্রমণ প্রমাণ করে যে, সংশ্লিষ্টরা পেশিশক্তি দিয়ে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার পথ বেছে নিয়েছে। এই ধরনের কাপুরুষোচিত হামলার মাধ্যমে সাংবাদিকদের কলম থামানো যাবে না। ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিচ্যুত করার অপচেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

তারা আরও বলেন, থানার মতো জায়গায় পুলিশের সামনেই ডুজা সভাপতি মানজুর হোছাইন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলামসহ অন্তত ১০ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় পুলিশের নীরব দর্শকের ভূমিকা কেবল রহস্যজনকই নয় বরং অপেশাদারিত্বের চরম বহিঃপ্রকাশ। হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেফতার করা, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ ও নীরব ভূমিকা পালনকারী শাহবাগ থানার সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের জবাবদিহিতার আওতায় আনাসহ ক্যাম্পাসে ও দেশজুড়ে সাংবাদিক নিপীড়নের যে অপসংস্কৃতি শুরু হয়েছে, তা বন্ধে সরকারকে কঠোর ও কার্যকর দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঢাবি সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচার দাবি ইবি প্রেসক্লাবের

Update Time : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬