০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

​[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| ​
​রাজশাহীর গোদাগাড়ীতে জমি বিক্রির নামে জাল দলিলের মাধ্যমে এক সিঙ্গাপুর প্রবাসীকে সর্বস্বান্ত করার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আবু তাহের রুবেল (৩২) এ বিষয়ে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখের ঘটনার প্রেক্ষিতে গোদাগাড়ী মডেল থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্তরা হলেন দিয়াড় মহব্বতপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম (৭২) এবং সারাংপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ হযরত আলী মতি (৫০)।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু তাহের রুবেল জমি কেনার উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। বিবাদী আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী হযরত আলী মতি তাকে ২৭ কাঠা জমি বিক্রির প্রস্তাব দেন। জমিটি কেনার জন্য রুবেল নিজের মালিকানাধীন ১৩ কাঠার একটি বসতভিটা স্বল্প মূল্যে তড়িঘড়ি করে বিক্রি করে দেন।
​পরবর্তীতে রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, যে জমিটি আনোয়ারুল ইসলাম নিজের বলে দাবি করেছিলেন, প্রকৃতপক্ষে সেই জমির মালিকানা তার নামে নেই। জাল কাগজের মাধ্যমে প্রতারণা করে রুবেলের নিকট থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াই ছিল বিবাদীদের মূল উদ্দেশ্য।

​ভুক্তভোগী রুবেল জানান, বিবাদীদের প্রতারণার কারণে তিনি তার আয়ের উৎস ও কর্মজীবনের মূল্যবান সময় নষ্ট করেছেন। পাশাপাশি নিজের পৈতৃক ভিটা বিক্রি করে এখন তিনি নিঃস্ব প্রায়। জালিয়াতির বিষয়টি ধরে ফেলায় এবং প্রতিবাদ করায় বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এমনকি বিবাদীগণ আইন ও বিচার ব্যবস্থার প্রতিও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
​আমি একজন প্রবাসী। কষ্টার্জিত টাকায় একটু মাথা গোঁজার ঠাঁই করতে চেয়েছিলাম। কিন্তু জালিয়াতির খপ্পরে পড়ে আমি আজ ভিটেমাটি হারিয়ে দিশেহারা। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ চাই।

​ভুক্তভোগী রুবেল বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছেন। গোদাগাড়ী মডেল থানায় দায়েরকৃত এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এলাকাবাসী এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যাতে আর কোনো সাধারণ মানুষ বা প্রবাসী এভাবে প্রতারিত না হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

জমি জালিয়াতির ফাঁদে প্রবাস ফেরত যুবক গোদাগাড়ীতে আইনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

Update Time : ০৪:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬