
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বন্যাকবলিত জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে মানব মুক্তি সংস্থার উদ্যোগে ২০২৬ অর্থবছরের রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
“Enhancing Disaster Resilience Capacity of the Monsoon Flood-Affected Population of Sirajganj District in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত কাজের বিনিময়ে অর্থ কার্যক্রম-২০২৬ (Cash For Work – CFW 2026) কর্মসূচির মাধ্যমে স্থানীয় দরিদ্র ও কর্মহীন জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ লাঘবই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মোঃ সুরুজ্জামান, প্রজেক্ট অফিসার, মোঃ জাকির হোসেন, F.F, মোঃ মিজানুর রহমান, F.F, মোঃ আয়নাল হক মেম্বার, ইউপি সদস্য (৬নং ওয়ার্ড), মোঃ মাসুদ রানা, সাবেক ইউপি সদস্য (৬নং ওয়ার্ড), সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম, মোঃ আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, এ ধরনের প্রকল্প গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্ষা মৌসুমে বন্যাকবলিত এলাকায় সড়ক উন্নয়ন কাজ জনদুর্ভোগ কমাতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় এলাকাবাসী প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্নের আহ্বান জানান।
প্রতিনিধির নাম 



















