১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বাসচাপায় ঠিকাদার নিহত:

মাটি মামুন রংপুর :

রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় জুয়েল হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ৬ টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি  পেশায় ছিলেন একজন ঠিকাদার। জুয়েল হোসেন কেল্লাবন্দ এলাকার বাসিন্দা এবং বর্তমানে  আদর্শপাড়ায় বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান। দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, টার্মিনাল থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল যোগে জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় মোটরসাইকেল রোডডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরিত দিকে পরে যায় এমন সময় চলন্ত অজ্ঞাত বাসে চাপা পরে জুয়েল। স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন,নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

রংপুরে বাসচাপায় ঠিকাদার নিহত:

Update Time : ০৪:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬