১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মোঃ নাঈম উদ্দীন
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
১৭ এপ্রিল, ২০২৬ ইং

​চুয়াডাঙ্গার জীবননগরে একটি হিমাগারের (কোল্ড স্টোরেজ) ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামের এক তরুণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের ‘জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে’ এই দুর্ঘটনা ঘটে।

​নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে সাধারণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় ও কোল্ড স্টোরেজ সূত্রে জানা গেছে, তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নৈশকালীন ডিউটিতে ছিলেন।

দায়িত্ব পালনকালে রাত গভীর হলে হঠাৎ মফিজুল হকের চোখে গ্যাস লেগে তিনি অসুস্থ বোধ করেন। তুষার মন্ডল মানবিক দিক বিবেচনা করে তার অসুস্থ সহকর্মীকে বিশ্রাম নিতে বলেন এবং একাই পুরো দায়িত্ব কাঁধে তুলে নেন।

​মফিজুল হক জানান, তুষারের কথামতো তিনি বিশ্রামে যান। ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে জেগে তিনি তুষারকে কর্মস্থলে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধান করার পর সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

​খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতের আঁধারে কাজ করার সময় কোনোভাবে ভারসাম্য হারিয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
​”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে গিয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

​সহকর্মীর অসুস্থতায় দায়িত্ব ভাগ করে নিতে গিয়ে তুষারের এই অকাল মৃত্যুতে এলাকায় এবং তার কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চুয়াডাঙ্গায় কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Update Time : ০২:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬