১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দুর্নীতিবাজ ডিসি ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছেন সুনামগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কর্মসুচি পালন উপলক্ষ্যে তাৎক্ষনিকভাবে এক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক গীতিকবি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক কাজী জাহান,জেলা গীতিকার ফোরামের সভাপতি বাউল শাহজাহান সিরাজ,জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাধারণ সম্পাদক জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক,শিক্ষক নেতা শামসুল আলম রাসেল,বিএনপি নেতা আব্দুল করিম পাটান,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল,দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,সাংবাদিক নেতা ছুরত আলী,অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,সাংবাদিক শফিকুল বারী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগন।
সভায় বক্তারা,ইতিমধ্যে বদলীর আদেশ পাওয়া সুনামগঞ্জের বিতর্কিত জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়াকে মব সন্ত্রাসের গডফাদার,সংস্কৃতিবিরোধী উগ্র দাম্ভিক এ্যাডমিনিস্ট্রেটর, বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক অপ্রয়োজনীয় পিআইসি বাণিজ্যের নামে সরকারের কোটি কোটি টাকা লুটতরাজের মূলহুতা, দেখার হাওর ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে ফসলহানীর জন্য একমাত্র দায়ী প্রশাসনিক অফিসার,গরু-মাটি-বালি ও পাথর চোর সিন্ডিকেটের সহযোগী জুলুমবাজ কর্মকর্তা, ঐতিহাসিক সুনামগঞ্জ শত্রুমুক্ত দিবস উপলক্ষ্যে শহরে বিজয় র্যা লী এবং সর্বশেষ একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরন অনুষ্ঠানে বাধাপ্রদানকারী দুর্নীতিবাজ স্বৈরাচার জেলা প্রশাসকসহ নজিরবিহিন অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত একজন ঘুষখোর কর্মকর্তা বলে চ্যালেঞ্জ করেন। তারা এরকম একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে সুনামগঞ্জ হতে বদলীর আদেশ দেয়ায় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল

Update Time : ০২:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬