
মোমিন আলি লস্কর জয়নগর:-
আজ ১৪ ই এপ্রিল মঙ্গলবার,দক্ষিণ বারাশত ডঃ আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দক্ষিণ বারাশত, সুন্দরবন দক্ষিণ ২৪পরগনা বাবা সাহেব ডঃ বি. আর. আম্বেদকরের ১৩৬ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রথমে দক্ষিণ বারাশত
শিবদাস আচার্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং জলট্যাঙ্কের বিপরীতে ভীম রাও এর মূর্তিতে মাল্যদান করেন, দক্ষিণ বারাশত ডঃ আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডঃ কৌস্তুভ মন্ডল সহ ও বিভিন্ন সংগঠনের নেতা ও নেতৃবৃন্দ।সকাল থেকেই বাবাসাহে ব আম্বেদকর এর মূর্তির সামনে হাজির হন এবং জয় ভীম স্লোগানের মধ্য দিয়ে বাবা সাহেব কে সম্মান জানান। মাল্যদানের পর প্রতি বছর ন্যায় এবছর প্রথমে সকাল ৯টা নাগাদ বসে আঁকো প্রতিঘোগিতা ১২বছর পর্যন্ত যেমন খুশি আঁকো।এর পর ক্যুইজ প্রতিযোগিতা। বিকালে আম্বেদকর ও দলিত সঙ্গীত প্রতিযোগিতা। দূরদূরন্ত থেকে ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করেছেন। বিকালে আত্মমর্যাদার তাগিদে আম্বেদকর দর্শন বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যা নাগাদ।চলে সংগঠনের পক্ষ থেকে বাবা সাহেবে সম্পর্কে সংক্ষিপ্ত বক্তিতা তাহার কার্যধারা, দলিত সম্প্রদায়ের জন্য তিনি সংবিধানে কি কি করে গেছেন তা উল্লেখ করেন। সাথে সাথে বাবা সাহেবের অনুগামীরা অনুষ্ঠানের সামনে থেকে বই সংগ্রহ করার চেষ্টা করেন। দক্ষিণ বারাশত ডঃ আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শ্রীমন্ত কুমার মন্ডল সাংবাদিকের মুখেমুখি হয়ে
বলেন, আমরা সংবিধানকে নষ্ট হতে দেব না, এটা আমাদের অধিকার রক্ষা করার। বাবা সাহেব আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধানের ধারা অনুসরণ করেই আজকে ভারতে নির্বাচন সংঘটিত হয়, সরকার গঠন হয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়, সংবিধান আমাদের পবিত্র গ্রন্থ,
বাবা সাহেব আম্বেদকর সংবিধানে প্রত্যেক নাগরিকের জন্য কিছু মৌলিক অধিকারের ব্যবস্থা করেছিলেন, যাতে ভারতের অখন্ডতা ধর্মনিরপেক্ষতা সমতার স্বপ্ন বজায় থাকে, কিন্তু আজ সেগুলিকে মাটিতে মিশিয়ে দেয়ার চেষ্টা করছে,যাহার ফলে আমাদের দেশে দলিতদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে, আদিবাসীরা অত্যাচার থেকে ছাড় পাচ্ছে না। একদিকে বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান, অন্যদিকে মহিলাদের উপর অত্যাচার খুন ধর্ষন চলছে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই দলিত আদিবাসী মহিলার উপর আক্রমণ বেড়েছে।বাবা সাহেব বলতেন নিরক্ষতার অন্ধকার থেকে আলোতে আসো, বিশ্ব কে জানো, নিজের অধিকার সম্পর্কে ধারণা তৈরি কর। প্রতিষ্ঠিত করো নিজের অধিকার, প্রতিবাদ প্রতিরোধ করো। আর দেশের অখণ্ডতা প্রতিষ্ঠা করে জাতপাত বর্জিত ভারতবর্ষ গঠন করো।কেন্দ্রীয় সরকার বা আজকের রাজ্য সরকার কেউই সংবিধানের নিয়ম কানুন মানছে না, আম্বেদকর নির্দেশিত গণতান্ত্রিক রীতিনীতি ধার ধারছে না, সংবিধানের দেওয়া সংরক্ষণ মানা হচ্ছে না বলে জানান। দলিত সম্প্রদায়ের মানুষদের পিছিয়ে মারার চেষ্টা করছেন বিভিন্নভাবে। আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হাতে সংবিধান না পাল্টাতে পারে।
প্রতিনিধির নাম 



















