১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ১২০ পিস ইয়াবা ও ২০ পুরিয়া হিরোইন সহ মাদক ব্যবসায়ী মিলন আটক

মেহেরুল ইসলাম মোহন স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে লালপুর থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হিরোইন সহ মাদক ব্যবসায়ী মিলনকে আটক করেছে লালপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল-২০২৬)বিকেলে মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মিলন সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করে।এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। আটককৃত মিলন সরকার মোহরকয়া গ্রামের মমজেদ সরকারের ছেলে বলে জানা গেছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ কর্মীদের জানায়,মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে হেরোইন ও ইয়াবাসহ মোহরকয়া পশ্চিমপাড়ায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

লালপুরে ১২০ পিস ইয়াবা ও ২০ পুরিয়া হিরোইন সহ মাদক ব্যবসায়ী মিলন আটক

Update Time : ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬