০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুধারামে চাঁদা না পেয়ে ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের কাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিবেদকঃ নোয়াখালী সদর উপজেলাতে চাঁদা না পেয়ে মিতি ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের কাজ বন্ধের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করেন।

অভিযুক্তরা হলেন নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর শুল্লোকিয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন, একই গ্রামের বাসিন্দা আলি আহম্মেদের পুত্র নুরুল আমিন প্রকাশ কালা মিয়া (৫০) কে সহ অজ্ঞাতনা ২/৩ জন রয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত (৩ এপ্রিল শুক্রবার) বেলা ১১টার সময় সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড সল্যাডগি গ্রামে মিতি ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের মাটি উত্তোলন ও কাজ চলমান অবস্থায় অভিযুক্তরা আরও কিছু অজ্ঞাতনামাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মিতি ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামালের কাছে হাত খরচ বাবদ কিছু অর্থ দাবী করে। ভুক্তভোগী জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বিবাদীরা একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উঠে। একইদিন বিকেল ৩ ঘটিকার সময় প্রধান অভিযুক্তরা মিতি ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের ঘটনাস্থলে গিয়ে মালিককে অকাথ্য ভাষায় গালাগাল সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে মিতি ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের কাজ বন্ধ করে দেয় এবং ঘটনাস্থল থেকে মাটি উত্তোলনের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ও মেশিনের হ্যান্ডেল সামগ্রী নিয়ে যায়।

মিতি ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের স্বত্বাধিকারী ভুক্তভোগী মোঃ মোস্তফা কামাল বাদি হয়ে ৫নং ওয়ার্ড উত্তর শুল্লোকিয়ার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন ও একই গ্রামের বাসিন্দা আলি আহম্মেদের পুত্র নুরুল আমিন প্রকাশ কালা মিয়া (৫০) কে সহ অজ্ঞাতনামাদের আসামি করে সুধারাম মডেল থানায় একটি লিখিত আকারে অভিযোগ প্রদান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সুধারামে চাঁদা না পেয়ে ডেইরি ফার্ম এন্ড ফিশারীজের কাজ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Update Time : ০১:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬