১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে বিরোধের জেরে মাছের ঘেরে বিষ, কোটি টাকার ক্ষতির অভিযোগ

রাজশাহী জেলা:-
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর এলাকায় পূর্বের বিরোধকে কেন্দ্র করে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে বিপুল পরিমাণ মাছ মারা গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক মাছচাষি। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. আনোয়ার শাহাদৎ হোসেন অভিযোগ করেন, তার প্রায় ৪৭ বিঘা আয়তনের পুকুরে বিপুল পরিমাণ মাছ চাষ করা ছিল, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার আনিসুর রহমান আঞ্জু ও তার ছেলে আশিকুর রহমান সোহাগের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে। গত ৩০ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে অভিযুক্তরা কয়েকজন সহযোগী নিয়ে তার পুকুরপাড়ে গিয়ে অশোভন আচরণ করে এবং হুমকি প্রদান করে।

এ সময় পুকুরের নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে ধাওয়া করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে। অভিযুক্তরা সেখানে থাকা একটি টিনের ঘর ভাঙচুর করে এবং মাছচাষিকে পেলে প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে পুকুরে বিষ প্রয়োগের কথাও বলা হয়।

পরবর্তীতে ওই হুমকির বাস্তবায়ন ঘটিয়ে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। এতে অসংখ্য মাছ মারা গিয়ে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।
এর আগে গত ২ এপ্রিল এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন তিনি।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আগে থেকেই রয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দুর্গাপুরে বিরোধের জেরে মাছের ঘেরে বিষ, কোটি টাকার ক্ষতির অভিযোগ

Update Time : ০৪:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬