০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন

‎বিপ্লব চৌধুরী, স্টাফ রিপোর্টার:
‎গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (গতকাল) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
‎জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, গাজীপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় ৯০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে।
‎উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রনি বিদায়ী ১৪৩২ বঙ্গাব্দ ও নতুন বছর ১৪৩৩-এর শুভেচ্ছা জানান। তিনি বলেন, নতুন বছরের উদ্দীপনা নিয়ে মানুষের জীবনকে আরও সমৃদ্ধ করতে সরকার কাজ করে যাচ্ছে।
‎যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি তরুণদের সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
‎কৃষিখাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী শিগগিরই দেশব্যাপী ‘কৃষি কার্ড’ প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
‎নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যায় ‘এশেজ’ ব্যান্ডের কনসার্টসহ সপ্তাহজুড়ে নানা আয়োজন থাকবে।
‎পরে অতিথিবৃন্দ সাদা পায়রা ও বর্ণিল বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‎গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. তাহেরুল হক চৌহান এবং জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে সংসদ সদস্য রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরীসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন

Update Time : ০৩:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬