১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াইশ কলেজ মাঠে বর্ণিল বৈশাখী মেলা: মানবিক শওকত হোসেনের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস স্টলে উপচে পড়া ভিড়

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি;

চট্টগ্রামের কুয়াইশ কলেজ মাঠে আয়োজিত বৈশাখী মেলা এখন উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে। বাংলা নববর্ষকে ঘিরে বসা এই মেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি। গ্রামীণ ঐতিহ্য, দেশীয় পণ্য ও নানা খাবারের সমাহারে মেলাটি হয়ে উঠেছে প্রাণবন্ত এক মিলনমেলা।
মেলার বিভিন্ন স্টলের মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে নজর কেড়েছে মানবিক শওকত হোসেনের পরিচালিত পল্লী বাংলা ফুড প্রোডাক্টস স্টল। শুরু থেকেই স্টলটিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চাল, ডাল, চিড়া, মুড়ি, মশলা, ঘরোয়া খাদ্যপণ্যসহ দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছে।
পণ্যের মান ভালো এবং তুলনামূলক সাশ্রয়ী মূল্যের কারণে ক্রেতাদের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত। অনেকেই পরিবারের প্রয়োজনীয় বাজার একসাথেই এখান থেকে সংগ্রহ করছেন। ফলে সারাদিনই স্টলজুড়ে কেনাবেচার ব্যস্ততা বিরাজ করছে।
স্টলটির অন্যতম বিশেষ দিক হচ্ছে এর মানবিক উদ্দেশ্য। পল্লী বাংলা ফুড প্রোডাক্টস-এর বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ব্যয় করা হচ্ছে বেওয়ারিশ ও অসহায় মানুষের সেবায়, যা এই উদ্যোগকে দিয়েছে ভিন্ন মাত্রা।
মানবিক শওকত হোসেনের পরিচালনায় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বর্তমানে শতাধিক অসহায়, ছিন্নমূল ও রাস্তায় পড়ে থাকা রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। যাদের কেউ নেই, সমাজের সেই অবহেলিত মানুষদের জন্য এই কেন্দ্র হয়ে উঠেছে একমাত্র আশ্রয়স্থল।
কেন্দ্রটি হাটহাজারী সড়কের বড় দীঘির পাড় এলাকায়, সুলতান নশরত শাহ জামে মসজিদের বিপরীতে অবস্থিত। এখানে নিয়মিত চিকিৎসা সেবা, খাবার ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
মেলায় আগত দর্শনার্থীরা শুধু কেনাকাটাই নয়, এই মানবিক উদ্যোগ সম্পর্কেও জেনে প্রশংসা করছেন। ব্যবসার পাশাপাশি সমাজসেবার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
সব মিলিয়ে, কুয়াইশ কলেজ মাঠের বৈশাখী মেলা যেমন আনন্দ ও উৎসবের আমেজ ছড়াচ্ছে, তেমনি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস স্টলের মাধ্যমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কুয়াইশ কলেজ মাঠে বর্ণিল বৈশাখী মেলা: মানবিক শওকত হোসেনের পল্লী বাংলা ফুড প্রোডাক্টস স্টলে উপচে পড়া ভিড়

Update Time : ০৩:১৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬