১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরুরী নির্দেশনা

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করতে অবসর প্রাপ্ত ও শারীরিক ভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা বা পুল গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকাভুক্ত শিক্ষকদের মধ্য থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে। পত্রে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি),উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক কে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা এবং এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগে বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এই সমস্যা সমাধানে অবসর প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে উপজেলা পর্যায়ে শিক্ষক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে,উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে এবং সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি,গভর্নিং বডি বা এডহক কমিটির অনুমোদনের মাধ্যমে এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে,গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ শিক্ষকদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বলা হয়েছে,এই সংক্রান্ত সম্মানী ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে নির্বাহ করতে হবে এবং এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সকল শিক্ষা প্রতিষ্ঠানে জরুরী নির্দেশনা

Update Time : ০৪:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬