
ঝালকাঠি জেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং ঝালকাঠি ফোরামের সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম উদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রাজাপুর কাঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
এক যৌথ বার্তায় রাজাপুর কাঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ এবং সেক্রেটারী মাওলানা মোঃ জসিম উদ্দিন বলেন, “লস্কর মোহাম্মদ তসলিম উদ্দিনের এই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র ঝালকাঠি জেলার জন্য গর্বের বিষয়।
আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তারা আরও বলেন, “তাঁর দূরদর্শী নেতৃত্ব, সততা ও কর্মদক্ষতা দেশের শ্রমিক সমাজের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
পরিশেষে, রাজাপুর কাঠালিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়।
প্রতিনিধির নাম 



















