১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তিচ্ছুদের সহযোগিতায় ইবি রোভার স্কাউট গ্রুপ

ইবি সংবাদদাতা,

দেশের গুচ্ছভুক্ত ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।
এতে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর সদস্যরা। শিক্ষার্থীদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করছেন। তবে শিক্ষার্থীদের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মোড়ে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা দায়িত্বরত আছেন। সংগঠন দুইটির সদস্যরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, হলে প্রবেশের লাইন ঠিক করা, বিভিন্ন ফটকে নিরাপত্তা প্রদান, পরীক্ষার্থীদের আসবাবপত্র হেফাজতে রাখা, শিক্ষার্থীদের হলে পৌঁছে দেয়াসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়াও হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের চেকিং কক্ষ দেখিয়ে দেওয়া, প্রবেশপত্রে ভুল হলে ঠিক করে দেওয়ার কাজও করছে সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, স্বেচ্ছাসেবা একটি মহৎ কাজ। এর মাধ্যমে আমরা দেশের সেবা করার সুযোগ পাচ্ছি। আমরা দেশ ও জনগণের সেবার জন্য এই সংগঠনে যুক্ত হয়েছি।

ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, ভর্তিচ্ছুদের সহযোগিতায় রোভার স্কাউটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। প্রতি বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন সঠিক কেন্দ্র খুঁজে পাওয়া, তথ্য জানা, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি। এই সময় রোভার স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসে পথনির্দেশনা, তথ্য সহায়তা, মেডিকেল সহায়তা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ভর্তিচ্ছুদের সহযোগিতায় ইবি রোভার স্কাউট গ্রুপ

Update Time : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬