১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ- দুই মাদক কারবারি আটক

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
৩১/০৩/২০২৬ ইং মঙ্গলবার

চুয়াডাঙ্গার জীবননগরের হাসাদাহ এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৭৬ বোতল‌ নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১শে মার্চ) সকাল পৌনে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। আটক দুজন হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনি (৪০)।

ডিবি জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৬:০০ টার দিকে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারের সামনে মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে একটি প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দেওয়া হয়। এসময় গাড়ি থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫৭৬ বোতল নেশাজাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল।

যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ফেয়ারডিল ও মাদক বহনকারী প্রাইভেটকার সহ- দুই মাদক কারবারি আটক

Update Time : ০২:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬