০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাকানিয় ইউনিয়নে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোঈর্টার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে পুকুরে ডুবে ২ বছর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ (৩০ মার্চ) সোমবার দুপুর সাড়ে ১১ টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের কালামিয়া পাড়ার মাওলানা আলী আহমদের বাড়ি এলাকায় ঘটেছে।
নিহত ওই শিশুর নাম সাখাওয়াত হোসেন। সে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজারের ব্যবসায়ী ও হাদুর পাড়ার বাসিন্দা মোহাম্মদ শুয়াইবের ছেলে।
নিহত শিশুটির দাদা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম বেলাল জানান, গত পাঁচ দিন আগে সাখাওয়াতসহ তার মা সোনাকানিয়ায় বাপের বাড়িতে বেড়াতে যায়। আজ সোমবার দুপুরে সে বাড়ির সামনের উঠানে খেলা করছিল। পরিবারের লোকজন তাকে উঠানে দেখতে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
এলাকাবাসী পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন পুকুরের পানিতে ডুবে ২ বছর ২ মাস বয়সী এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪/৫ দিন আগে তারা ঈদের বেড়ানো উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে আসছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সোনাকানিয় ইউনিয়নে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৪:২৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬