১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া- কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের এখন সময়ের দাবি

মাইনুল ইসলামঃ দৌলতদিয়া ফেরিঘাট ও পাটুরিয়া ফেরিঘাট নৌরুটে ভয়াবহ দুর্ঘটনায় বাস ডুবে বহু মানুষের তাজা প্রাণ ঝরে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এই মর্মান্তিক ঘটনার পর আবারও জোরালো হয়ে উঠেছে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, দেশে ইতোমধ্যে পদ্মা সেতু নির্মিত হলেও উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এখনও অপর্যাপ্ত। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যা প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
তারা মনে করেন, প্রস্তাবিত আরিচা-কাজিরহাট ও আরিচা-দৌলতদিয়া সংযোগে ‘Y’ সিস্টেমে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে দেশের অন্তত ২০টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবে। এতে একদিকে যেমন যাতায়াতের সময় কমবে, অন্যদিকে নৌপথে দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

স্থানীয়দের ভাষ্য, “দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে ফেরির উপর থেকে বাস পানিতে ডুবে এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি হয়তো ঘটতো না। অনেক পরিবারের স্বপ্ন আজও বেঁচে থাকতো।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন উত্তর ও দক্ষিণের এলাকাবাসীসহ সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

দৌলতদিয়া-পাটুরিয়া- কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের এখন সময়ের দাবি

Update Time : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬