১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব প্রতিবেদক,

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম-এর নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর মাইজাকান্দা এলাকায় পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক আবু তাহেরের খালি জমিতে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

এ তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ ২০২৬ সালে রাতে অভিযান চালানো হয়। অভিযানে সুমন (২০), পিতা মোঃ মোস্তফা কামাল, গ্রাম হাফিজপুর বাঘাবাড়ী, ইউনিয়ন চালাকচর, থানা মনোহরদী—কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় l

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম জানান, “এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে এবং তারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

Update Time : ০২:২২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬