
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গায় মানবতার সংগঠন আস-সাদিক যুব সংঘের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও গরিব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ শে মার্চ) সকাল ১০ টায় আস-সাদিক যুব সংঘের নিজস্ব কার্যালয় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সবুর।
সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি আলী নাহিদুজ্জামান।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব সংঘের ক্যাশিয়ার রাজু আহমেদ।
উল্লেখ্য সংগঠনটি মানুষ মানুষের জন্য এই বিশ্বাসকে বুকে ধারণ করে ২০১২ সাল থেকে আত্ন মানবতার সেবায় কাজ করে আসছে।
প্রতিনিধির নাম 



















