১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতরে ময়মনসিংহবাসীকে পুলিশ সুপার কামরুল হাসানের শুভেচ্ছা

মামুনুর রশীদ মামুন: ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জেলার সকল পুলিশ কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ঈদুল ফিতর আনন্দ,শান্তি ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে। এই উপলক্ষে তিনি সকলের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন,জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত। ঈদের সময় যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং নিরাপদে ঈদের আনন্দ উপভোগ করতে পারে,সে জন্য ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। যানজট নিয়ন্ত্রণ,গুরুত্বপূর্ণ স্থানে টহল বৃদ্ধি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সুপার আরও বলেন,শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি সচেতন ও দায়িত্বশীল আচরণ করে,তবে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি জেলা পুলিশের সকল সদস্যের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে তাদের পরিবারসহ সকলকে ঈদের শুভেচ্ছা জানান।
সবশেষে,তিনি ময়মনসিংহবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদ মোবারক। সবার জীবন সুখ,শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পবিত্র ঈদুল ফিতরে ময়মনসিংহবাসীকে পুলিশ সুপার কামরুল হাসানের শুভেচ্ছা

Update Time : ০৩:২১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬