১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদকে ঘিরে ভাড়া নৈরাজ্য: চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন মহাসড়কে। এরই মধ্যে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে সিরাজগঞ্জ, রংপুর ও গাইবান্ধাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
যাত্রীদের অভিযোগ, চন্দ্রা থেকে সিরাজগঞ্জ, রংপুর ও গাইবান্ধা রুটে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যেখানে সাধারণ সময়ে ভাড়া অনেক কম, সেখানে এখন যাত্রীদের কাছ থেকে ৪০০, ৮০০ এমনকি ১২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, “ঈদের সময় পরিবার-পরিজনের কাছে যাওয়ার তাগিদে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। দেখার যেন কেউ নেই—আল্লাহ ছাড়া।”
এদিকে, প্রশাসনের তদারকির অভাব ও পরিবহন খাতে অনিয়মের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে ভাড়া নৈরাজ্য বন্ধ করে স্বাভাবিক ভাড়া নিশ্চিত করা হোক।
সচেতন মহলের মতে, প্রতি ঈদ মৌসুমেই এ ধরনের অনিয়ম দেখা গেলেও কার্যকর পদক্ষেপের অভাবে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। ফলে প্রতিবছরই যাত্রীদের একই ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রতিবেদক: সুমি আক্তার বৃষ্টি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ঈদকে ঘিরে ভাড়া নৈরাজ্য: চন্দ্রা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের ভোগান্তি চরমে

Update Time : ০১:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬