
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দে গোপালগঞ্জে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা।
জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যরা জাতির গর্ব। ঈদের আনন্দঘন সময়ে তাদের পরিবারকে সহায়তা করা পুলিশ বাহিনীর নৈতিক দায়িত্ব ও অঙ্গীকারের অংশ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিনিধির নাম 



















