
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির গাজী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি মানুষের মাঝে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়—এই প্রত্যাশা করেন তিনি।
চেয়ারম্যান মনির গাজী দেশ ও জাতির কল্যাণ, ইউনিয়নবাসীর সুখ-সমৃদ্ধি এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “ঈদের শিক্ষা আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক—এই কামনায় সবাইকে জানাই ঈদ মোবারক।”
প্রতিনিধির নাম 



















