১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কাউন্টার ট্রাফিকিং ইন পারসন’ (সিটিআইপি) অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫ই মার্চ সকাল ১০টায় শহরের হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নাধীন ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।

প্রশিক্ষণ সেশনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার সাইকোসোশ্যাল কাউন্সিলর তামান্না আনজুমান, সিটিআইপি শাফিরুল ইসলাম, সোহেল আহম্মেদ, সালমা আক্তার ও কর্ণ বিশ্বাস কেডি। তারা মানব পাচার, নিরাপদ অভিবাসন, পাচারের বর্তমান ধরন, সাইবার ট্রাফিকিং এবং সারভাইভার শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করেন।

এছাড়া প্রশিক্ষণে আইনি সহায়তা প্রদান, ‘ট্রমা ইনফর্মড কমিউনিকেশন’ বা সংবেদনশীল যোগাযোগ এবং কার্যক্রমের স্থায়িত্ব (সাসটেইনেবিলিটি) বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং পুনর্বাসন পরিষেবাগুলোর সাথে রেফার করার মাধ্যমে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ‘আশ্বাস’ প্রকল্পটি বর্তমানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চারটি জেলা—খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে রূপান্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে সফলভাবে পরিচালিত হচ্ছে। আজকের প্রশিক্ষণে একদল দক্ষ সিটিআইপি অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করেন, যারা ভবিষ্যতে পাচার বিরোধী জনসচেতনতা সৃষ্টি ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

সাতক্ষীরায় ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০২:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬