০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ জুবায়ের হোসেন

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, গোপালগঞ্জের আহ্বায়ক মোঃ জুবায়ের হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদ মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মোঃ জুবায়ের হোসেন দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ জুবায়ের হোসেন

Update Time : ১০:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬