০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুর পৌরসভায় মেয়র পদে আলমগীর ছিদ্দিককে দেখতে চান এলাকাবাসী

নাজিম উদ্দীন, কেশবপুর, যশোরঃ

যশোরের কেশবপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আলমগীর ছিদ্দিককে দেখতে চান এলাকার অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালীন দুর্যোগময় সময়ে নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করে অসহায় ও করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আলমগীর ছিদ্দিক। বিএনপি নেতা আবুল হোসেন আজাদের সহায়তা ও নির্দেশনায় অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের মাঝে গ্যাস সিলিন্ডার বিতরণের মতো গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেন। সেই সময় তার মানবিক উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়।
রাজনৈতিক অঙ্গনেও তিনি একজন সক্রিয় ও সাহসী কর্মী হিসেবে পরিচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে তিনি বহুবার পুলিশি নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন। আন্দোলন-সংগ্রামের কারণে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং জামিনের জন্য হাইকোর্টে দৌড়ঝাঁপ করতে হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনেও তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। কখনো ঢাকায়, কখনো খুলনায় আবার কখনো যশোরে ছুটে গিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকে বেগবান করেছেন তিনি।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, আলমগীর ছিদ্দিক দীর্ঘদিন ধরে বিএনপি নেতা আবুল হোসেন আজাদের বিশ্বস্ত সহচর হিসেবে কাজ করে আসছেন। তাদের বিশ্বাস, তিনি যদি কেশবপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন, তবে তার নেতৃত্বে পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে। তাই আসন্ন নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কেশবপুর পৌরসভায় মেয়র পদে আলমগীর ছিদ্দিককে দেখতে চান এলাকাবাসী

Update Time : ০৪:৪০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬