১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌর শহরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৪৫) নামের এক আইনজীবি সহকারী (মহুরি) নিহত হয়েছেন।

আজ বুধবার (১১ মার্চ) সকাল আনুমানিক ৮ঃ৩০ ঘটিকার দিকে শহরের জজ কোর্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম বাইসাইকেল যোগে কুড়িগ্রাম জজ কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে জজ কোর্ট মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। অনেক রক্ত ক্ষরন হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত

Update Time : ০৬:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬