০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে বেনেট এগিয়ে, নতুন জরিপে কিয়ানকে পেছনে ফেলেছেন

হাকিকুল ইসলাম খোকন,মোঃনাসির, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রেবেকা বেনেট রিপাবলিকান বর্তমান কংগ্রেসম্যান টম কিয়ান জুনিয়রকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন বলে নতুন এক জরিপে উঠে এসেছে। নিউজসি থেকে মূল প্রতিবেদন তৈরী করে বাপসনিউজকে জানিয়েছেন সাংবাদিক মোঃনাসির ।

ইনসাইডার NJ ও StimSight-এর নতুন জরিপ অনুযায়ী, বেনেটের পক্ষে জনসমর্থন কিয়ানের তুলনায় বেশি। বিশেষ করে জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং পরিবারের আর্থিক চাপ—এসব বিষয় ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে। খবর আইবিএননিউজ ।

বেনেট একজন সাবেক মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার পাইলট। জুন মাসে তিনি ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়ে কিয়ানের বিরুদ্ধে নভেম্বরের নির্বাচনে লড়াই করার সুযোগ পান।

অন্যদিকে, রিপাবলিকান টম কিয়ান জুনিয়র ২০২৩ সাল থেকে ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। সাম্প্রতিক মাসগুলোতে তার কংগ্রেসে অনুপস্থিতি নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

নিউ জার্সির ৭ম ডিস্ট্রিক্ট সাম্প্রতিক বছরগুলোতে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। ফলে নতুন জরিপে বেনেটের এগিয়ে থাকা ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচন এখনো সামনে থাকায় ফলাফল নিশ্চিত নয় এবং প্রচারণার শেষ পর্যায়ে ভোটারদের মনোভাব পরিবর্তিত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে বেনেট এগিয়ে, নতুন জরিপে কিয়ানকে পেছনে ফেলেছেন

Update Time : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬