
সাকিব মাহমুদ ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজমেরী রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের হিতয়ারা খাতুন ও ব্যবস্থাপনা বিভাগের সাহারা আক্তার সিথি দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে একই বিভাগের জান্নাতুল ফেরদৌস বর্ষা মনোনীত হয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাহিয়া সুলতানা নাদিয়া এবং সহ-দপ্তর সম্পাদক আইন বিভাগের মৃত্তিকা খাতুন।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সুমি আক্তার, সহ-অর্থ সম্পাদক গণিত বিভাগের জিনাত আলভী, প্রচার সম্পাদক আইন বিভাগের হুমাইরা আছিয়া প্রীতি এবং সহ-প্রচার সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনাইয়া সিরাত দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নিশাত নাবিলাহ প্রাপ্তি ও ইসরাত জাহান এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের হাবিবা আক্তার সিনথিয়া।
সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের হলের বিতর্কচর্চাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করাই হবে আমার মূল লক্ষ্য। সকলের সহযোগিতায় হল ডিবেটিং সোসাইটির এই নতুন যাত্রা আরও দূর এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।
সংগঠনটির নবনির্বাচিত সভাপতি আজমেরি বলেন, বিতর্ক অঙ্গনে যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরী করার ভিত্তিমূল হিসেবে কাজ করে আমদের হল ডিবেটিং সোসাইটি গুলো। আমি দায়িত্বশীল হিসেবে চেষ্টা করবো নিয়মিত সেশন এবং অন্যান্য বিতর্কের সুবিধার মাধমে হলে ভালো বিতার্কিক সৃষ্টি করার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গন তারা ভালো বিতার্কিক হিসেবে পরিচিতি পাক। একই সাথে হলের বিতর্ক অঙ্গনে সংশ্লিষ্ট সকলকে এই পথ চলায় পাশে থাকার আহব্বান জানাচ্ছি।
প্রতিনিধির নাম 



















