০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘিরে হোয়াইক্যংয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এইচ এম এম আয়াজ উদ্দিন

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘিরে আলোচনায় উঠে এসেছে শিল্পপতি ও সমাজসেবক এইচ এম এম আয়াজ উদ্দিনের নাম।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর প্রার্থিতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁকে ঘিরে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক কাজে ভূমিকার কারণে এইচ এম এম আয়াজ উদ্দিনকে নিয়ে আলোচনা বাড়ছে। বিশেষ করে তরুণ ও সাধারণ ভোটারদের একটি অংশ তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন বলে জানা গেছে।
তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রার্থিতা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে কি না, তা সংশ্লিষ্টভাবে নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচন কমিশনের তফসিল ও দলীয় সিদ্ধান্তের পর প্রার্থিতার বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সচেতন মহলের মতে, হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শেষ পর্যন্ত কারা মাঠে থাকছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেতা সময়ের সঙ্গে আরও পরিষ্কার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘিরে হোয়াইক্যংয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এইচ এম এম আয়াজ উদ্দিন

Update Time : ০৩:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬