০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর শহরের ডালমিল এলাকায় র‍্যাব-৬ অভিযান চালিয়ে ফেসবুক লাইভে লটারি জুয়া পরিচালনার অভিযোগে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার চাঁচড়ার ডালমিল এলাকায় র‍্যাব-৬ অভিযান চালিয়ে ফেসবুক লাইভে লটারি জুয়া পরিচালনার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে।

যশোর ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের চাঁচড়ার ডালমিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে শাহীন আলম (২৭), শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে বাপ্পী হোসেন (২৫), একই উপজেলার মিন্দিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২২), কালীগঞ্জ শিবপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে সোহেল রানা (২৬), একই গ্রামের হোসেন গাজীর ছেলে শরিফুল ইসলাম (২৪), সালাম সরদারের ছেলে ফয়সাল হোসেন (২৩), মলেঙ্গা গ্রামের আব্দার রহমানের ছেলে নাজমুল হোসেন (২১) এবং মরাগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে মিলন (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়া খেলায় ব্যবহৃত স্ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ. টি. এম. ফজলে রাব্বি প্রিন্স জানান, এই চক্রটি মূলত প্রবাসীদের টার্গেট করে ফেসবুক লাইভে স্ক্র্যাচ কার্ড বিক্রি করত। ভাগ্যের ওপর নির্ভর করে টাকা দিয়ে এসব কার্ড কিনলে নগদ অর্থ ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার লোভ দেখানো হতো।

এই অভিনব কায়দায় অনেক সাধারণ মানুষ স্ক্র্যাচ কার্ড কিনে প্রতারণার শিকার হয়েছেন। এছাড়া চক্রটি বিভিন্ন সময় অনলাইন জুয়াও পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে এই অভিযান পরিচালনা করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

যশোর শহরের ডালমিল এলাকায় র‍্যাব-৬ অভিযান চালিয়ে ফেসবুক লাইভে লটারি জুয়া পরিচালনার অভিযোগে গ্রেফতার ৮

Update Time : ০৩:৪৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬