০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে শিবিরের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ, কাল সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা

সাকিব মাহমুদ ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো থেকে অবৈধ শিক্ষার্থী অপসারণ এবং মেধা ও ন্যায্যতার ভিত্তিতে আসন বণ্টনের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার দেওয়া তিন কার্যদিবসের আল্টিমেটাম আজ (১৪ সেপ্টেম্বর) শেষ হচ্ছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রশিবির, ইবি শাখার ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি ইউসুফ আলী ঘোষিত আল্টিমেটামের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানানো হবে। অন্যথায় দাবিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

পোস্টে আরও জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

সংগঠনটির ইবি শাখার সভাপতি ইউসুফ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে দিন দিন ধরে আমরা লক্ষ্য করছি যে হলগুলোতে বিভিন্ন ধরণের অনিয়ম চলমান আছে। আমরা আমাদের জায়গা থেকে বিভিন্নভাবে চেষ্টা করেছি অনিয়ম বন্ধ করার জন্য। স্মারক লিপি দিয়েছি, যোগাযোগ করে কথা বলেছি কিন্তু অনিয়মগুলো বন্ধ হয় নাই। বিশেষ করে অবৈধভাবে নিয়মের বাইরে কিছু শিক্ষার্থীকে হলে উঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের একটা মিছিল ছিল, সেই মিছিল থেকে আমরা বলেছি যে তিন কার্যদিবসের মধ্যে হলগুলোর বিশেষ করে অবৈধ শিক্ষার্থী যারা আছে তাদেরকে নামিয়ে দেয়ার ব্যাপারে। কিন্তু আমরা প্রশাসনের সেরকম কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাই নাই। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, এই সকল তথ্যগুলোসহ আমরা আগামীকাল দুপুর২ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে আমরা আমাদের তথ্য জাতির সামনে, ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সামনে আমরা তুলে ধরবো এবং সেই সাথে এই অনিয়ম বন্ধের জন্য আগামী যে কর্মসূচি, সে কর্মসূচিগুলো আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। এইজন্যই মূলত আমাদের এই আয়োজনটা।

সংগঠনটির পক্ষ থেকে আবাসিক হলগুলো থেকে অবৈধ শিক্ষার্থী অপসারণ এবং মেধা ও ন্যায্যতার ভিত্তিতে আসন বণ্টনের দাবি জানানো হয়েছে।

সাকিব মাহমুদ
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি বদলি

ইবিতে শিবিরের আল্টিমেটাম শেষ হচ্ছে আজ, কাল সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা

Update Time : ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬